নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৫ পিএম, ২০২২-১০-০৬
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
সকালে প্রথমে তিনি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় ৪০ লাখ টাকা ব্যয়ে লোটাস শিশু সদনের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন,৩৫ লাখ টাকা ব্যয়ে শিলছড়ি পুরাতন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরে তিনি ৪নং কাপ্তাই ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জেটিঘাট বাইতুছ ছালাম জামে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুনবাজার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে চৌধুরীছড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা,রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক,কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল,সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল,যুগ্ম সম্পাদক ওহাব,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যাসহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited